বাংলাদেশ উপকূল স্পর্শ করেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর বলছে, মোখা কক্সবাজার এলাকা অতিক্রম করবে রোববার (১৪ মে) দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে।
- লাইভ চলাকালে গুলিতে হত্যা, কেন টার্গেট মেক্সিকোর ইনফ্লুয়েন্সাররা?
- * * * *
- ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের কথা ভাবছে রাশিয়া
- * * * *
- দুপুরের খাবারে পুষ্টিকর সালাদ: সুস্থ জীবনধারা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের মূল চাবিকাঠি
- * * * *
- ১০ আগস্ট: ইতিহাসের পাতায় আজ
- * * * *
- ‘আফিয়াদের জন্য নয়—এ দেশ ধনীদের, সব ব্যবস্থা এলিটদের’
- * * * *
ঘূর্ণিঝড় মোখা
ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত থাকে তা নিশ্চিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সকল সংস্থাসমূহকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের ১০ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় পাঁচ থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’। তাই কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। ৮৯৯ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৯০ হাজার নগদ টাকা মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়া শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার অতি প্রবল আকার ধারণ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়‘মোখায়' পরিণত হয়েছে এবং এটি রবিবার যেকোনো সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতর এমন তথ্য দেয়ার পর থেকে কক্সবাজারে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা।